সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ অক্টোবর ২০২৩, ০৭:০৪ এএম

মোট পঠিত: ৩৭৫

খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ তাদের ছাড়বে না : ফখরুল

Babul K.
খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ তাদের ছাড়বে না : ফখরুল
রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ এই ফ্যাসিস্টদের কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, এই সরকারকে পরাজিত এবং বেগম জিয়াকে মুক্ত না করে কেউ ক্ষান্ত হবে না। খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ তাদের ছাড় দেবে না।তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা দেশের জনগণ বুঝে গেছে। জনগণ এত বোকা নয়।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, তারা ফ্যাসিস্ট। এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। এরা আর মানুষের দল নয়।

মির্জা ফখরুল বলেন, সাজা দিয়ে আমাদের রুখে দেওয়া যাবে না। একেকটা সাজায় একেকটা নেতা বের হয়ে আসছে। বিএনপি একটি ফিনিক্স পাখির মতো।

এ সময় প্রধানমন্ত্রীর সমালোচন করে বিএনপির মহাসচিব বলেন, তার (শেখ হাসিনা) কথা শুনলে মনে হয় আমরা রাজতন্ত্রে বাস করেছি। দেশটার মালিক মনে হয় বর্তমান সরকারপ্রধান।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার মানবিক নয়, দানবীয়। আওয়ামী লীগ বাকশালের পেটে ঢুকে গিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান তাদের পুনরায় রাজনীতির মাঠে ফিরিয়ে এনেছিলেন। এটা ভুলে গেলে চলবে না।

বিএনপির আরেক নেতা ড. আবদুল মঈন খান বলেন, খালেদা জিয়া ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ তা সহ্য করতে পারে না। তাই তাকে কারাগারে আটক করে রেখেছে।

নজরুল ইসলাম খান বলেন, আল্লাহ না করুক, খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ এই সরকারকে ছারখার করে ফেলবে।

তিনি বলেন, কেউ যাতে নির্বাচন করতে না পারে সেজন্য আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় দেওয়া হচ্ছে। কারণ, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo