সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

মোট পঠিত: ৩৩৬

খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি বিএনপির

Babul K.
খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি বিএনপির
রাজনীতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

'গতকাল সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে' এ বিবৃতি দেন রিজভী।


রুহুল কবির রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, সেটি জেনে দেশবাসী বিস্মিত। উনার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কিভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে।


তিনি বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোন গভীর চক্রান্তের অংশ কি না সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo