সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

মোট পঠিত: ২৮৯

খাল থেকে মডেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Babul K.
খাল থেকে মডেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
জাতীয়

ভারতের হরিয়ানার এক খাল থেকে দিব্যা পাহুজা নামের এক মডেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে তাকে গুরুগাওয়ের এক হোটেলে গুলি করে হত্যার অভিযোগ উঠে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিব্যার লাশ পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দিয়ে আসে অভিযুক্তরা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গুরুগাওয়ের এক দল পুলিশ ওই মডেলের লাশ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা দিব্যার লাশের ছবি পরিবারকে পাঠায়। এরপরেই তারা নিশ্চিত করে সেটি দিব্যা। ময়নাতদন্তের জন্য লাশ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আটক একজন অভিযুক্ত গতকাল স্বীকার করেছে দিব্যার লাশ তিনি পাঞ্জাবের ওই খালে গত ৩ জানুয়ারি ফেলে দেন। হত্যার পরদিন লাশ ফেলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বলরাজ গিলকে গতকাল সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বলরাজ বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। এনডিটিভি বলছে, গত ২ জানুয়ারি গুরুগাওয়ের এক হোটেলে দিব্যাকে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যাকারীরা দিব্যার লাশ হোটেল থেকে এক গাড়িতে তুলেন। 

পুলিশ সূত্রের খবর, জেরার সময় বলরাজ জানিয়েছেন দিব্যার লাশ লোপাটের দায়িত্ব তাকে দিয়েছিলেন মূল অভিযুক্ত অভিজিৎ সিংহ।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলরাজ পুলিশকে জানিয়েছেন, গত ২ জানুয়ারি দিব্যাকে খুনের পর অভিজিৎ তাকে ১০ লাখ টাকার পরিবর্তে মৃতদেহ গায়েব করার দায়িত্ব দেন। এরপরের দিন বলরাজ এবং তার এক বন্ধু রবি বাঙ্গা দিব্যার দেহ পটীয়ালার একটি খালে ফেলে দিয়ে আসেন। 


পুলিশের অনুমান, অভিজিতের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন দিব্যা। জেরায় অভিজিৎ পুলিশের কাছে দাবি করেছেন, দিব্যার মোবাইলে তার অনেক অশ্লীল ছবি ছিল। সেই ছবি দেখিয়ে বারবার অভিজিৎকে হুমকি দিতেন দিব্যা। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo