সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

মোট পঠিত: ২৯৬

কাশ্মীরে হামলায় ভারতীয় ৫ সেনা নিহত

Babul K.
কাশ্মীরে হামলায় ভারতীয় ৫ সেনা নিহত
আন্তর্জাতিক

ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ভারতীয় পাঁচ সেনা সদস্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলার মাচেদি এলাকায় এই হামলা হয় বলে এনডিটিভি জানিয়েছে।


সড়কে টহল দেয়ার সময় হামলার শিকার হন সেনা সদস্যরা। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এ নিয়ে গত দুদিনের মধ্যে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে।


স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ সন্ত্রাসীরা হামলা শুরু করে। গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে তারা। পরে এক পর্যায়ে সৈন্যরা পাল্টা হামলা শুরু করলে সন্ত্রাসীরা জঙ্গলে পালিয়ে যায়। তাদের খুঁজে বের করার জন্য অভিযান চালানো হয়েছে।


কর্মকর্তারা আরও জানিয়েছেন, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়েছে।


সেনা সদস্যদের প্রাণহানির ঘটনার প্রতিক্রিয়ায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘ফাঁপা বক্তব্য এবং মিথ্যা প্রতিশ্রুতি নয়, ক্রমাগত সন্ত্রাসী হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিতে হবে।’


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এর এক পোস্টে নয়াদিল্লি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসী হামলায় আমাদের সাহসী ভারতীয় সেনা সদস্যদের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। ছয় জওয়ান আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে সেনাবাহিনীর ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।’


মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর এটি দ্বিতীয় হামলা। এর আগে রোববার রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে হামলায় এক সেনা আহত হন। গত শনিবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। ওইদিন রাতে কুলগাম জেলার মদেরগাম গ্রামের ফ্রিসাল এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে দুই সেনা নিহত হন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo