সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ এএম

মোট পঠিত: ৩৪৬

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

Babul K.
কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
প্রবাসী

ডেইলি বাংলা টাইমস: কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- শাহরিয়ার খান (২০) এঞ্জেলা বাড়ৈ (২০) এবং আরিয়ান দীপ্ত (১৭)। 


আহত নিবিড় কুমার দে গাড়ি চালাচ্ছিলেন, তিনি সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। আহত নিবিড় টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার রাতে অন্টারিও প্রদেশের দুন্দাস স্ট্রিটের পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 



একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।  


পুশিল জানায়, দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।  


দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে একজন মারা যান। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo