সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ এএম

মোট পঠিত: ২৪৯

কাজাখস্তানে ১১০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

Babul K.
কাজাখস্তানে ১১০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক

 কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ১১০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটিত ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। এ পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে ৩ জনকে।


রুশ সংবাদ সংস্থার তথ্যানুসারে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়।


আজারবাইজান এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ১১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য। তবে রয়টার্স এই তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo