সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯ এএম

মোট পঠিত: ৩১৬

কাচ্চি ভাইয়ে আগুন: ঢামেকে আহতরা

Babul K.
কাচ্চি ভাইয়ে আগুন: ঢামেকে আহতরা
জাতীয়

  

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আহতরা হলেন-শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০)। বাকীদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

 

জানা গেছে, আগুন দেখতে পেয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে। আহতদের অনেকেই আবার নিজেরা বিভিন্নভাবে লাফিয়ে নেমেছেন। তাদের ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


ঘটনাস্থল থেকে জানা গেছে, আগুনের তীব্রতা কমেছে। কিন্তু এখনো ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। আর ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo