সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ পিএম

মোট পঠিত: ৩৩০

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Babul K.
জয়পুরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সারা দেশ


জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিপাড়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন।



 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা এলাকার অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন (২৮), জয়পুরহাটের বুলুপাড়া এলাকার ফেরদৌসের স্ত্রী এবং ক্ষেতলাল বিআরডিবি অফিসের সহকারী মাঠ কর্মকর্তা সাহিনুর বেগম (৩৮), পৌর এলাকার শাখারুঞ্জু চৌধুরীপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে নাফিস হোসেন (২২) ও উপজেলার নশিরপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০)।



সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে ক্ষেতলাল শহরে যাওয়ার পথে অটোরিকশাটি এ দুর্ঘটনার কবলে পড়ে।



এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আরও একজন আহত হয়ে হাসপাতালে আছেন। পাঁচজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo