সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম

মোট পঠিত: ৩৪৪

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

Babul K.
জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
ধর্ম ও জিবন

ডেইলি বাংলা টাইমস : এ বছর পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে যা জুমাতুল বিদা নামে পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীরা এদিন জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে ইবাদত-বন্দেগি করেন। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান দেওয়া হয়। পাশাপাশি আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, চলমান বৈশিক সংকট থেকে মুক্তি কামনাসহ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।



দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ মুসল্লিতে ভরে যায়।  


এদিন অনেক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শুরুর অনেক আগেই মসজিদে গিয়ে অবস্থান করেন। সেখানে কোরআন তেলাওয়াত, জিকির-দরুদ পাঠ করা হয়। এছাড়া অনেককে নিজের পরিবার ও মরহুম আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাতও করতে দেখা যায়।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo