সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ জানুয়ারি ২০২৩, ০১:০৯ এএম

মোট পঠিত: ৩৩৩

জঙ্গি মোকাবিলায় রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ: র‍্যাব মহাপরিচালক

Babul K.
জঙ্গি মোকাবিলায় রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ: র‍্যাব মহাপরিচালক
আইন-আদালত

ডেইলি বাংলা টাইমস : র‍্যাবপ্রধান এম খুরশীদ হোসেন জানিয়েছেন, দেশের রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পার্সপোট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে। তবে র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‌্যাব সব সময়ই সতর্ক।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়-দুস্থদের মধ্যে শীতের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। র‍্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে। তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে এ দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে। তারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করছে। তরুণদের জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই সতর্ক রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি স্থানীয় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র করেন।

অনুষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo