সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

মোট পঠিত: ২২৭

জনগণের কাছাকাছি যাওয়ার উদ্যোগ বিএনপির

Babul K.
জনগণের কাছাকাছি যাওয়ার উদ্যোগ বিএনপির
রাজনীতি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য জন-ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি।

বিএনপি নেতারা জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তারা। এ জন্য জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন তারা। তবে যৌক্তিক সময়ে ভোটের রোডম্যাপ ঘোষণা না করলে এ দাবিতে রাজপথে থেকে সরকারের ওপর চাপও তৈরি করা হবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির।



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যতো দ্রুত হবে, ততোই জাতির মঙ্গল। যতো দেরি হবে, ততোই দেশ ও রাজনীতির ক্ষতি হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি। সে জন্যই নির্বাচন দরকার।



জানা গেছে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে দলটি। এ জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে জনসমর্থনকে আরো দৃঢ় করার ওপর। তাই জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।




প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছেন এবং সহাবস্থান নিশ্চিত করেছেন। পূজার সময় বিএনপি নেতাকর্মী মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছেন। দেশের পূর্বাঞ্চল ও সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সময় সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা।



গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে সহায়তা দিয়েছেন। এর মধ্যে তিন শতাধিক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে বিরত থাকছেন নেতাকর্মীরা।



রাজনৈতিক কর্মসূচি শেষে ওই স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন; নগরের দেয়াল থেকে ব্যানার ও পোস্টার অপসারণ করছেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে সারাদেশে কর্মসূচি পালন করছে দলটি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর সমন্বয়ে টিম গঠন করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে রাষ্ট্র বিনির্মাণে তাদের মতামত শোনা হচ্ছে। এ কর্মসূচিকে আরো বিস্তৃত করার আয়োজন চলছে।



৩১ দফা নিয়ে তৃণমূল যাওয়ার পরিকল্পনায় ৮ ডিসেম্বর পর্যন্ত ১০ বিভাগে কর্মশালার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গত ১৯ নভেম্বর ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এর পর ২৬ নভেম্বর সিলেট, ৩০ নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, ২ ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, ৪ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৮ ডিসেম্বর রংপুর ও বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হবে।



বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের আগের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্ব আরোপ করছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসমক্ষে এনেছিলো। কিন্তু, রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন।



দলের নেতারা বলেন, মূলত রাষ্ট্র নিয়ে বিএনপির চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে কর্মশালার উদ্যোগ নিয়েছেন। ক্রীড়াঙ্গনের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে যাওয়ার কার্যক্রম চলছে দলটিতে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছে। কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে এ কর্মসূচিতে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের কমিটি পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।



বিএনপি নেতারা জানান, তৃণমূল নেতাকর্মীকে ব্যতিব্যস্ত রাখার মধ্য দিয়ে তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নেতিবাচক কার্যক্রম থেকেও তাদের দূরে রাখতে সক্ষম হচ্ছেন। এতে তারা জনগণের কাছাকাছি যেতে পারছে, যা আগামী নির্বাচনে ইতিবাচক ফল দেবে বলে মনে করছেন নেতারা।



সংশ্লিষ্টরা বলছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে ভয়াবহ নির্যাতনের শিকার নেতাকর্মীরা এখন ফেরারি জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবনে ফিরে আসছেন। এখন সুদিন এসেছে মনে করে যারাই কোনো অপরাধে জড়িত হয়েছেন, তাদের বিরুদ্ধেই দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে দল। ইতোমধ্যে দেড় হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের ইমেজ উজ্জ্বল করার চেষ্টা করা হচ্ছে।



একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন-ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি সবার আগে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়কে গুরুত্ব দিচ্ছেন।



নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলও রয়েছে দলটির। বিএনপি নেতারা জানান, তারা এ সরকারকে সফল করতে সহায়তা করছেন। পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রেখেছেন। বিভিন্ন সভা, সেমিনার ও সমাবেশে সবার অংশগ্রহণে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন।



এসব কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের অগ্রাধিকার।’



দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত করা দরকার, সে জন্য প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে সরকারের ভোটের আয়োজনের প্রস্তুতি নেওয়া উচিত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo