সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৯ এএম

মোট পঠিত: ২০১

জিম্বাবুয়ের রেকর্ড গড়া জয়

Babul K.
জিম্বাবুয়ের রেকর্ড গড়া জয়
খেলা

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে শুরু করল বাংলাদেশ। ম্যাচের বেশিরভাগ সময় ছন্নছাড়া পারফরম্যান্স আর গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থতা—সব মিলিয়ে ঘরের মাঠে নিজেদেরই হারিয়ে খুঁজেছে টাইগাররা। এই নাটকীয় টেস্টের চতুর্থ দিনের শেষ দৃশ্যটা ছিল চরম হতাশার। রোমাঞ্চ আর উত্তেজনার রঙে রাঙানো ম্যাচে শেষ হাসি হাসল সফরকারী জিম্বাবুয়ে, যারা শেষবার টেস্ট জিতেছিল ২০২১ সালের মার্চে। আর বাংলাদেশের মাটিতে এই জয় তাদের ২০১৮ সালের পর প্রথম।


প্রথম ইনিংসেই বাংলাদেশের পতনের বীজ রোপিত হয়েছিল। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতায় ১৯১ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। শান্ত, মমিনুল, জাকের আলী চেষ্টা করলেও একা লড়াইতে কাজ হয়নি। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে তোলে ২৭৩ রান, যেখানে বেনেট, উইলিয়ামস ও মায়াভোদের কার্যকর ইনিংস ম্যাচের ভিত্তি তৈরি করে।


এরপর দ্বিতীয় ইনিংসে যখন ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, তখনও বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। তবে শান্ত-মমিনুল জুটি কিছুটা আশা জাগায়, এরপর জাকের আলীর দারুণ হাফসেঞ্চুরি দলের রানে রঙ চড়ালেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয়ে বাংলাদেশ জিম্বাবুয়েকে দেয় ১৭৪ রানের লক্ষ্য।


লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের শুরুটা ছিল দারুণ ঝড়ো। বেনেট-ক্যারানরা যেন আগুনে ব্যাট চালাতে থাকেন। তবে তখনই ম্যাচে নাটকীয় মোড় নেয়। একসময় উড়তে থাকা জিম্বাবুয়ে দ্রুত উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দাঁড়ায় সংকটে। সেখান থেকেই মাদেভেরের সাহসী ব্যাটিং, সাথে মাসাকাদজা ও নগারাভার কার্যকর ক্যামিও জিম্বাবুয়েকে এনে দেয় ৩ উইকেটের ঐতিহাসিক জয়।


 

এই হারে ভেঙে পড়েছে বাংলাদেশ শিবির। এই ম্যাচটিকে তারা ভাবতেই পারে ‘হারানোর টেস্ট’। কারণ, পরিসংখ্যান বলছে—ঘরের মাঠ, স্পিন সহায়ক উইকেট, প্রতিপক্ষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে অনেক নিচে, তারপরও এই ব্যর্থতা কোনোভাবেই মানা যাচ্ছে না।


বিশেষ করে মিরাজের মতো একজন স্পিনার যখন ১০ উইকেট শিকার করেন, মমিনুল করেন ফিফটি, শান্ত ফেরেন ফর্মে—তখন এতবড় হারের কোনো ব্যাখ্যা থাকতে পারে না। এই হার মনে করিয়ে দেয়, টেস্ট ক্রিকেট এখনও ‘সাহস, ধৈর্য আর পরিকল্পনার খেলা’। আর এই তিনটি জায়গাতেই পিছিয়ে বাংলাদেশ।


এখন সামনে চট্টগ্রাম টেস্ট। তবে প্রশ্নটা রয়ে গেল—এই লজ্জা থেকে ঘুরে দাঁড়াতে কতটা প্রস্তুত টাইগাররা? ঘরের মাঠে এমন হারের পর আত্মবিশ্লেষণের বিকল্প যে নেই!


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo