সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

মোট পঠিত: ২৪৮

জেনেভা ক্যাম্পের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

Babul K.
জেনেভা ক্যাম্পের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন
জাতীয়
বিল বকেয়া ১৪০ কোটি

 বছরের পর বছর বিদ্যুৎ ব্যবহার করলেও বিল পরিশোধ না করায় এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। আর এ অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন করে ডিপিডিসির শ্যামলী কন্ট্রোল। এর পর থেকে অন্ধকারে রয়েছে জেনেভা ক্যাম্প।



এদিন রাত ৯টার দিকে ডিপিডিসির শ্যামলী কন্ট্রোলের নির্বাহী প্রকৌশলী এ কে আজাদ বলেন, ‘জেনেভা ক্যাম্পের বিদ্যুৎসংযোগের বিষয়ে আদালতে একটি মামলা ছিল। সে মামলা কয়েক মাস আগেই নিষ্পত্তি হয়েছে। ফলে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।


এ কে আজাদ বলেন, ‘১৫-২০ দিন আগে আমরা ক্যাম্প নেতাদের সঙ্গে মিটিং করেছি। আমরা তাদের লিখিত চিঠিও দিয়েছি। আমরা বলেছি, প্রথমে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার নিতে, এর পর আবাসিকে মিটার নিতে। আমরা তাদের সময়ও দিয়েছিলাম। তবে সে সময় পার হয়ে গেছে। কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করেছি।’


এই কর্মকর্তা জানান, জেনেভা ক্যাম্পের বকেয়া বিলের পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা। জেনেভা ক্যাম্পের নেতারা বিদ্যুৎ বিভাগকে মিটার নিয়ে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে লিখিতভাবে জানালে সংযোগ চালু হতে পারে বলেও ইঙ্গিত দেন এই নির্বাহী প্রকৌশলী। সেইসঙ্গে পুরো জেনেভা ক্যাম্পকে বৈধ বিদ্যুতের আওতায় নিয়ে আসা ‘কঠিন কাজ’ বলেও মনে করেন তিনি।


এদিকে, বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন জেনেভা ক্যাম্পের বাসিন্দারা। ঘরের বাতির সঙ্গে বন্ধ রান্নাও। কারণ, বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে বৈদ্যুতিক চুলায় রান্না করতেন ক্যাম্পের অধিকাংশ বাসিন্দা।


এ বিষয়ে জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এ কে গোলাম জিলানী বলেন, ‘লাইন কাটার মাধ্যমে বিদ্যুৎ বিভাগ একটা অমানবিক কাজ করেছে। আরও কিছুটা সময় দেওয়া যেত। আমরা ঠিক মতো খেতেই পাই না, বিল দেব কীভাবে।’ এখন তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এই নেতা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo