সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ এএম

মোট পঠিত: ১১৯

জেনেভা ক্যাম্পে মিলল বোমার কারখানা, বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

Babul K.
জেনেভা ক্যাম্পে মিলল বোমার কারখানা, বিপুল পরিমাণ ককটেল উদ্ধার
অপরাধ

 রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বোমার কারখানার সন্ধান পেয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। 


‎শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে ককটেল তৈরির কয়েক বস্তা সরঞ্জামও উদ্ধার করা হয়।


 

‎‎পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে মুক্তারের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর দীর্ঘদিন ধরে ককটেল বানানো হচ্ছিল। কারখানাটির সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। 


পুলিশ আরও জানায়, এ সেক্টরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেল মাদক বিক্রির পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ককটেল বানানোর কারিগর এনে ককটেল বানিয়ে তা পুরো ঢাকায় ছড়িয়ে দিতো।

‎তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান তাজা ককটেল বোমা, ককটেল বানানোর কয়েক বস্তা সরঞ্জাম ও বিপুল পরিমান হেলমেট উদ্ধার করি।’


তিনি আরও জানান, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo