সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ মার্চ ২০২৪, ০৫:৫৫ এএম

মোট পঠিত: ২৮৯

জাতিসংঘে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাস

Babul K.
জাতিসংঘে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাস
আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো গাজায় ‘অতিদ্রুত যুদ্ধবিরতি’র প্রস্তাব পাস হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোট দেওয়া থেকে বিরত ছিল একমাত্র যুক্তরাষ্ট্র। এর আগে নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির সব প্রস্তাবেই ভেটো দিয়েছিল দেশটি। প্রস্তাবে অতিদ্রুত ও সব জিম্মির নিঃশর্ত মুক্তি চাওয়া হয়েছে। খবর বিবিসির। 


অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানে লাশের ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গাজার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালে গত সপ্তাহ থেকেই সামরিক অভিযান ও হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।


ইসরায়েলি হায়েনারা সেখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী হাজার হাজার মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে। এক ফিলিস্তিনি নারী প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরায়েলি সেনারা শিফা হাসপাতালে নারীদের হত্যা করার আগে ধর্ষণ করছে। এবার অভিযোগ উঠেছে, লাশের ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার। আল-শিফা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাঁজোয়া বুলডোজার কমপক্ষে চারটি মৃতদেহ এবং অ্যাম্বুলেন্সের ওপর দিয়েই চলে গেছে। সময়ের সঙ্গে ইসরায়েলিরা আরও হিংস্র হয়ে উঠছে। 


ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তীব্র গোলাগুলির কারণে তাদের মেডিকেল টিমের সদস্যরা সেখানে আটকা পড়েছেন। হাসপাতাল থেকে প্রায় এক হাজার মানুষকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী। হাসপাতালটিতে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


চলমান সংঘাত অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের। নানা কৌশলে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে দেশটি– এমনটাই দাবি করেছে হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা বাসেম নাইম জানান, কাতারের রাজধানী দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা নিয়ে গণমাধ্যমে অনেক ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রকাশ করা হয়েছে। ইসরায়েল শুধু জিম্মিদের মুক্তি চায়, যুদ্ধের অবসান চায় না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo