সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ জুলাই ২০২৩, ০১:১৭ পিএম

মোট পঠিত: ৩৫১

জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরের আগে নয়, ডিসেম্বরের শেষে ভোট: সিইসি

Babul K.
জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরের আগে নয়, ডিসেম্বরের শেষে ভোট: সিইসি
জাতীয়

আগামী অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও আয়ারল্যান্ডের চারজন পর্যবেক্ষক।

ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা দলটির এক ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন সরকারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। ইসি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল সাংবাদিকের সঙ্গে কথা বলেন। বৈঠকে অংশ নেয়া মার্কিন পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক। নির্বাচন কমিশন চাইলেও তা পরিবর্তন করতে পারবে না। আমরা অসাংবিধানিক কোনো বিষয়ে আলোচনা করতে চাই না। আমরা বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কমিশন সেই বিষয়ে আশ্বস্ত করেছে।’ বৈঠকে দেয়া বক্তব্যের বিষয়ে ইসলে বলেন, তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো বক্তব্য নয়। তবে তার এই অভিজ্ঞতা মার্কিন সরকারকে জানানো হবে বলে জানান তিনি।

পরে বৈঠকের বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। জানান, যেকোনো দেশ পর্যবেক্ষক পাঠাতে পারে, তবে তার আগে অনুমতি নিতে হবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo