সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ অক্টোবর ২০২৩, ১২:৫৯ এএম

মোট পঠিত: ৩৫৩

জাতীয় নির্বাচনে ৫ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ

Babul K.
জাতীয় নির্বাচনে ৫ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ
জাতীয়

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইইউ পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় প্রতিনিধিদলটি ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে টেকনিক্যাল টিমের দুই সদস্য থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইইউ চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবেন। নির্বাচন শেষে পর্যবেক্ষক দলটি একটি প্রতিবেদন দাখিল করবে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সিইসি কাজী হাবিবুল আউয়ালকে একটি চিঠিতে ইইউ জানিয়েছিল, বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না তারা। এরপর সিইসি ২৩ সেপ্টেম্বর চিঠির জবাবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo