সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

মোট পঠিত: ৩১৪

ইউক্রেনের হাতে ৩০ দিন সময় আছে : মার্কিন জেনারেল

Babul K.
ইউক্রেনের হাতে ৩০ দিন সময় আছে : মার্কিন জেনারেল
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ বাহিনী উৎখাতে গত তিন মাস ধরে পাল্টা আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির যোদ্ধারা।  কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় কিছুটা হতাশ পশ্চিমা মিত্রদেশগুলো। এ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি বলেছেন, আসছে শীতে জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন। শীত আসার আগে কিয়েভের হাতে আর আছে ৩০ দিন।

সম্প্রচারমাধ্যম বিবিসির সানডে উইথ লরা কুয়েনসবার্গ প্রোগ্রামে আলোচনার সময় জেনারেল মার্ক মিলি বলেন, তীব্র শীতে পরিস্থিতি কৌশলে ইউক্রেনের পক্ষে আনা আরও কঠিন করে তুলবে।

তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতি। তবে, আশার কথা হচ্ছে, তীব্র লড়াই এখনও চলছে।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হলেও পাল্টা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই বলা যাবে না। রুশ সেনাদের দিকে অনেকটা ধীর গতিতে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা।’

আবহাওয়া প্রসঙ্গে মার্কি মিলি বলেন, এখনও সময় আছে হাতে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিনের লড়াই করার মতো আবহাওয়া আছে। যুদ্ধ এখনও শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাচ্ছে সেটির জন্য লড়াই এখনও শেষ করেনি। সূত্র: বিবিসি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo