সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম

মোট পঠিত: ৩১৬

ইউক্রেনে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

Babul K.
ইউক্রেনে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
আন্তর্জাতিক

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। অঞ্চলটিতে আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে আটজন নিহত ও ৩১ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়।
সোমবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়, লোকেদের ক্ষতিগ্রস্ত পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের মধ্য থেকে বের করে আনা হচ্ছে। ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ছিল আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।
দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, হামলায় আটজন নিহত হয়েছে, যার মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক, দুজন উদ্ধারকর্মী এবং একজন সেনা সদস্য রয়েছেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছিলেন, প্রথম হামলায় চার বেসামরিক লোক মারা গেছে এবং দ্বিতীয় হামলায় একজন জরুরি কর্মকর্তা নিহত হয়েছেন। ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান আছে।
কর্মকর্তারা আরও জানান, আহত ৩১ জনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার দশজন সদস্য রয়েছে, বেশিরভাগই বেসামরিক নাগরিক।
কিরিলেঙ্কো বলেন, হামলায় একটি হোটেল, আবাসিক ভবন এবং অন্যান্য বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, একটি অনলাইন বিবৃতিতে রাশিয়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, তারা পূর্ব ইউক্রেনে 'ভাঙা ও দগ্ধ পাথর' ছাড়া আর কিছুই ছেড়ে যাওয়ার চেষ্টা করছে না।
পোকরোভস্কের যুদ্ধ-পূর্ববর্তী জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার জন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo