সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ মে ২০২৪, ০৬:৪৯ এএম

মোট পঠিত: ২৯৪

ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিল আইসিজে

Babul K.
ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিল আইসিজে
আন্তর্জাতিক

 গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। একইসঙ্গে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অগ্রগতির বিষয়েও এক মাসের মধ্যে ইসরায়েলকে আদালতে রিপোর্ট করার আদেশ দিয়েছে আইসিজে।


আইসিজে এর আদেশ মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে আদালত আদেশ মানতে বাধ্য করতে পারে না। আইসিজে’র বিচারক সালাম শুক্রবার রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের রায় দিয়ে বলেছেন, সেখানকার বর্তমান পরিস্থিতিতে গাজার মানুষদের আশু ক্ষতি হওয়ার অনেক বেশি ঝুঁকি রয়েছে।


গাজার পরিস্থিতির আরও অবনতি ঠেকাতেই আইসিজে-এর এই আদেশ। ইসরায়েলকে কয়েকদফা আদেশ দিয়েছে আদালত। এগুলো হল-


• রাফায় অভিযান বন্ধ করা


• গাজায় মানবিক ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য মিশরের সঙ্গেকার রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া


• গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং সত্যানুসন্ধান মিশনের দ্বার খুলে দেওয়া


• এই সমস্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে অগ্রগতির রিপোর্ট এক মাসের মধ্যে আদালতকে দেওয়া।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo