সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯ এএম

মোট পঠিত: ৩৬০

ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

Babul K.
ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ
অর্থনীতি

ডেইলি বাংলা টাইমস :

 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। বাংলানিউজকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আইবিবিএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা।


এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত আইবিবিএলের ওয়েবসাইটে ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম ছিল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তার নাম সরিয়ে ফেলা হয়েছে।


এতে করে ব্যাংকের চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানের বাইরে এখন পরিচালক রইলেন ১৬ জন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ভাইস চেয়ারম্যানের পদ ছিল দুটি।


মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এ পদে অপর ভাইস চেয়ারম্যান ও বিদেশি প্রতিনিধি ইউসুফ আব্দুল্লাহ আল রাজীই বহাল থাকছেন।

২০১৭ সালের জুনে আইবিবিএল’র পরিচালক নিযুক্ত হন মো. সাহাবুদ্দিন। পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেন।


দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরই এ পদের দায়িত্ব নেবেন মো. সাহাবুদ্দিন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo