সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯ পিএম

মোট পঠিত: ১৯৬

ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

Babul K.
ইসির সঙ্গে বৈঠকে বিএনপি
রাজনীতি

  নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।


বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।


আর বিএনপির প্রতিনিধিদলে আছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।


এর আগে সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে সেসব জানতেই আমরা বিকেলে কমিশনে যাচ্ছি। নির্বাচনী আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলব। এ ছাড়া নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোও আমরা কমিশনকে জানাব।’


এ ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল।


সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo