সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ নভেম্বর ২০২৩, ০৬:২৪ এএম

মোট পঠিত: ৩২৩

ইসি ঘেরাও কর্মসূচি দিতে পারে ইসলামী আন্দোলন

Babul K.
ইসি ঘেরাও কর্মসূচি দিতে পারে ইসলামী আন্দোলন
রাজনীতি

সরকারকে ১০ই নভেম্বরের মধ্যে পদত্যাগ করার সময়সীমা বেঁধে দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সময়সীমা শুক্রবার শেষ হয়েছে। আজ রোববার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলন করবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন ঘেরাও ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছড়াও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দফায় দফায় মিটিং করছে দলটির শীর্র্ষ নেতারা। শিগগিরই অসহযোগ আন্দোলনসহ কঠিন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন। তবে আপাতত হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি দিবে না।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের একজন শীর্ষনেতা বলেন, বিএনপি’র অনেক নেতা কারাগারে। তারপরও বিএনপি সহ বিরোধী দলগুলোর বেশ কিছু নেতার সঙ্গে আলোচনা হয়েছে। এখনো আলোচনা চলছে। শিগগিরই অসহযোগ আন্দোলনসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

রোববারের সংবাদ সম্মেলনের মাধ্যমে পীর সাহেব হুজুর কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপি’র কোনো নেতার সঙ্গে কোনো মিটিং হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু আলোচনা চলছে। তবে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। 

এর আগে গত ৩রা নভেম্বর বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ১০ই নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন বিএনপিসহ বিরোধী দলগুলোর সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতিও সমর্থন ঘোষণা করে দলটি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo