সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ অক্টোবর ২০২৩, ০১:৫৪ পিএম

মোট পঠিত: ৩০৬

ইংল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

Babul K.
ইংল্যান্ডের রানের পাহাড়ে  চাপা পড়ছে বাংলাদেশ
জাতীয়

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে ইংলিশরা। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন মালান। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন রুটও। মালান ১৪০ রান তুলে মেহেদির বলে বোল্ড আউট হন।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেটে ২৬৬ রান।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

শুরু থেকেই দেখে খেলতে থাকেন বেয়ারস্টো ও মালান। ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ান দুই ওপেনার। বিশেষ করে বাজে ডেলিভারিগুলোর সবই কাজে লাগান তারা। সেই ধারাবাহিকতায় ইনিংসের ১৪তম ওভারে ফিফটির দেখা পান মালান।

সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ৩৯ বলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। মালানের কিছু পরই অর্ধশতক পূরণ করেন বেয়ারস্টো। এবারও বোলার ছিলেন সাকিব। ১৬তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে ফিফটি পূরণ করেন বেয়ারস্টো।

উইকেটের জন্য হাপিত্যেশ করা বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সেই সাকিবই। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন বেয়ারস্টো। এর আগে করেন ৫২ রান। এরপর জো রুটকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন মালান।

দারুণ ব্যাটিংয়ে ইনিংসের ৩২তম ওভারে সেঞ্চুরির স্বাদ পান মালান। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেতে তিনি খেলেন ৯১ বল। জো রুটও পান ফিফটির দেখা। শরিফুলের বলে চার হাঁকিয়ে ৪৪ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo