সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ জুলাই ২০২৩, ০৬:১৭ এএম

মোট পঠিত: ৩৯৭

ইমার্জিং এশিয়া কাপে বড় জয় পেলো বাংলাদেশ

Babul K.
ইমার্জিং এশিয়া কাপে বড় জয় পেলো বাংলাদেশ
খেলা

পেসার তানজিম হাসান সাকিব ও ব্যাটার তানজিদ হাসান তামিমের নৈপুন্যে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল বাংলাদেশ ‘এ’ দল। আজ গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে ওমান ‘এ’ দলকে। বল হাতে ১৮ রানে ৪ উইকেট নেন সাকিব। ওপেনার হিসেবে ৬৮ রানের ইনিংস খেলেন তামিম।


কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ ‘এ’। সাকিবের সাথে রাকিবুল হাসান, মাহমুদুল হাসান জয় ও মাহেদি হাসানের বোলিং তোপে ৪৬ ওভারে ১২৬ রানেই অলআউট হয় ওমান। ওমানের পক্ষে চার ব্যাটার আয়ান খান ২৬, শুবো পল ২৫, শোয়েব খান ২৩ ও কাশ্যপ প্রজাপতি ২২ অংকের কোটা স্পর্শ  করতে সক্ষম হন। 


বাংলাদেশের সাকিব ৯ ওভারে ১৮ রানে ৪ উইকেট নেন। রাকিবুল-জয় ২টি করে এবং মাহেদি ১টি উইকেট নেন। 


জবাবে ৮৬ বলে ১০৯ রানের সূচনা গড়েন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও মোহাম্মদ নাইম। ১১টি চার ও ২টি ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন তামিম। তিন নম্বরে নেমে খালি হাতে ফিরেন অধিনায়ক সাইফ হাসান। 


সাইফ ফেরার পর জাকির হাসানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন  নাইম। ১৬ দশমিক ৩ ওভারে ২ উইকেটে ১৩০ রান করে ম্যাচ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ৭টি চারে ৪২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নাইম। তার সাথে ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন জাকির। ম্যাচ সেরা হন সাকিব। 


নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের কাছে ৪৮ রানে হেরেছিলো বাংলাদেশ। আগামী ১৮ জুলাই গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo