সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম

মোট পঠিত: ৩১০

ইবিতে নবীন শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, লিখিত অভিযোগ

Babul K.
ইবিতে নবীন শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, লিখিত অভিযোগ
শিক্ষা

ডেইলি বাংলা টাইমস: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গনরুমের এক নবীন শিক্ষার্থীকে মারধর ও র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনাটির বিচার চেয়ে মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রউপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।


সোমবার (১৯ জুন) রাতে কয়েক দফায় তাকে মারধর করা হয় বলে জানান ভুক্তভোগী। অভিযুক্ত তন্ময় বিশ্বাস ও অফিফ হাসান বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা উভয়েই শাখা ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন অভিযুক্তরা।


ভুক্তভোগী লিখিত অভিযোগপত্রে বলেন, ‘আমি লালন শাহ হলের ৩৩০ নম্বর রুমে (গণরুম) থাকি। গত সোমবার রাত ২টায় আমাকে ১৩৬ নং গণরুমে ডাকেন চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিফ হাসান, তন্ময় বিশ্বাস ও তার সহযোগীরা। এসময় তারা আমার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করে ও আমি যৌন হয়রানির স্বীকার হই। অতঃপর হল থেকে বের হয়ে জিয়া মোড়ে আসি। অতঃপর আমি হলে ঢুকার সময়ে হল গেটে আমাকে আফিফ ও তন্ময় মারধর করেন এবং মারতে মারতে জিয়া মোড়ে নিয়ে আসেন। এসময় আমার জামা ছিড়ে যায় ও চশমা ভেংগে যায়। অতঃপর বিচার করার জন্য ছাত্রলীগের রুমে নিয়ে গিয়ে সেখানে আবার মারধর করেন।’


এ বিষয়ে মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে এর বিচার চেয়ে অভিযোগপত্র প্রদান করেন ভুক্তভোগী শিক্ষার্থী। প্রক্টরের দপ্তর অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


অভিযুক্ত তন্ময় বিশ্বাস বলেন, তার সাথে একটু মনোমালিন্য হয়েছিলো কোন মারধর করা হয়নি। পরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ভাই বিষয়টি মীমাংসা করে দিয়েছিলো।


এই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo