সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ আগস্ট ২০২৫, ০১:০১ এএম

মোট পঠিত: ১৬২

হকি এশিয়া কাপ

Babul K.
হকি এশিয়া কাপ
রাজনীতি
বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ভারতের রাজগিরে বসেছে এশিয়া কাপ হকির এবারের আসর। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।  

শেষ দুই কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাড়াতেই পারেনি চাইনিজ টাইপ। তৃতীয় কোয়ার্টারে সবুজের গোলে ব্যবধান ৩-২ করে বাংলাদেশ। এর পর ২ মিনিটে রকিবুলের দুই গোলে লিড আরো বড় করে বাবু - রোমানরা। ৪৫ মিনিটে আশরাফুলের গোলে ৬-২ গোলের লিড নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে দলের অধিনায়ক রেজাউল বাবু গোলের খাতা খোলেন। ৫৮ মিনিটে চাইনিজ টাইপের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফুল ইসলাম। ৬০ মিনিটে চাইনিজ টাইপের হয়ে সান্ত্বনার গোলে ব্যবধান কমান টিসুং জেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo