সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ মে ২০২৪, ০৬:৪৩ এএম

মোট পঠিত: ৩২৫

হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের তৃতীয় শিরোপা কলকাতার

Babul K.
হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের তৃতীয় শিরোপা কলকাতার
খেলা

 এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতল। ফাইনালে ১১৩ রানের ‍জবাবে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ১০.৩ ওভারেই জয় পায় কলকাতা। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতল এ দলটি।

রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে ২ রানে আউট করেন মিচেল স্টার্ক। পরের ওভারে বোলিংয়ে এসে ট্রাভিস হেডকে শূন্য রানে সাজঘরে ফেরান বৈভব অরোরা। রাহুল ত্রিপাতি ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৩ বল খেললেও ৯ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন তিনি।

 পরে হায়দরাবাদকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও নিতিশ কুমার। তবে ১০ বলে ১৩ রান করে নিতিশ আউট হওয়ার পর মার্করামও টিকে থাকতে পারেননি। ২৩ বলে ২০ রান করে আটট হন তিনি।

এ ছাড়া ১৭ বলে ১৬ রান করে আউট হয়ে যান হেনরিখ ক্লাসেন। শেষ দিকে একাই লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক কামিন্স। তিনি ১৯ বলে ২৬ রান করে ফেরেন। শেষ পর্যন্ত সব কয়টি উইকেট হারিয়ে ১১৩ রান তোলে হায়দরাবাদ।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া মিচেল স্টার্ক ও হার্ষিত রানা দুটি করে উইকেট নিয়েছেন।


জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনকে হারায় কলকাতা। তবে শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিতে থাকেন রহমানউল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আইয়ার। নবম ওভারে শাহবাজের বলে এলবিডব্লিউ হন গুরবাজ। ৩২ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে ২৬ বলে ৫২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ভেঙ্কাটেশ আইয়ার। এ ছাড়া ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo