সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৬৫

হাঁসে আখগাছ খাওয়ার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

Babul K.
হাঁসে আখগাছ খাওয়ার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাঁসে আখগাছ খাওয়ার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাশডর গ্রামের কাছন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনা মিয়ার পূর্ববিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বাড়ির পাশে লাগানো কাছন মিয়ার একটি আখগাছ সোনা মিয়ার হাঁসে খেয়ে ফেলেছে বলে অভিযোগ তোলেন।

এ নিয়ে উভয় পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে সাত্তার মিয়া (৪০), শাহজাহান (৩৫) ও ছুরুক মিয়াকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. ফয়সল আহমেদ বলেন, ‘সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে সোনা মিয়া বলেছেন, ‘হাঁসে আখগাছ খায়নি। তবে হাঁস তার বাড়িতে গিয়েছিল। আখগাছ খাওয়ার মিথ্যা অভিযোগ তুলে আমাদের ওপর হামলা করা হয়েছে। পরে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।’

এ ব্যাপারে জানতে কাছন মিয়ার সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ‘হাঁসে আখের গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের  কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে এখনও কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo