সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ এএম

মোট পঠিত: ২৫১

গুলিতে নিহত রিকশাচালকের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

Babul K.
গুলিতে নিহত রিকশাচালকের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত রিকশাচালক ‘শহীদ সাগরের’ পরিবারকে সমবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।


শুক্রবার বিকেলে (৬ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরায় মৌলভীটেক এলাকার দরিদ্র রিকশা চালক ‘শহীদ সাগরের’ বাসায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে 'আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের দায়িত্ব নেওয়া কথা জানানো হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র রিকশা চালক শহীদ সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে। তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তাদের স্মরণ রাখার জন্য আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়- তখন সব শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, বিএনপি সবসময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে এবং তাদের সকল দায়িত্ব গ্রহণ করবে

এসময় শহীদ সাগরের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং 'আমরা বিএনপি পরিবার'-এর পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, রিকশা শ্রমিক নেতা মন্টু, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নুর হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংঠনিক রুবেল পারভেজ, আফজাল, মিন্টু প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo