সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ জুন ২০২৪, ০৬:৪১ এএম

মোট পঠিত: ২৯৪

ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার কাছে ২-০তে হারলো বাংলাদেশ

Babul K.
ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার কাছে ২-০তে হারলো বাংলাদেশ
খেলা

বসুন্ধরা কিংস অ্যারিনায় ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে আই গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে দুই দল। আগের চার ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে বাছাইপর্বের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের তলানিতে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে প্রথম দেখায় মেলবোর্নে ৭ গোলে হারের পর আজও ঘরের মাঠে ২-০ তে হারের স্বাদ পেয়েছে টাইগাররা।


বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের দাপটে ছিল অস্ট্রেলিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলের বিপক্ষে জাল বাঁচাতে মরিয়া ছিল বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম আক্রমণে যায় অসিরা। কিন্তু বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা সেই যাত্রায় রক্ষা করেন বাংলাদেশকে।  এদিন ম্যাচের ২৮ মিনিট পরযন্ত অস্ট্রেলিয়ার মতো দলকে ঠেকিয়ে রেখেছিল।


কিন্তু এরপরের মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে। হাইলাইন ডিফেন্স খেলে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক পরীক্ষা নিয়েছে সকারুরা। বাংলাদেশও লড়াই ছিল সমানে সমান। এর মধ্যে ২৯তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পুড়ে বাংলাদেশের। ডি বক্সের ডান দিক থেকে লম্বা শট নেন অসি মিডফিল্ডার রাস্টিক। কিন্তু তার শট বার ছোঁয়ার ব্যবস্থা করে দিলেন বাংলাদেশি ডিফেন্ডার মেহেদি হাসান।


বাংলাদেশি ফুটবলারের পায়ে লেগেই বল চলে যায় স্বাগতিকদের জালে। আর অস্ট্রেলিয়ার পেয়ে যায় ১-০ ব্যবধানের লিড। এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরে আবারও অস্ট্রেলিয়ার আক্রমণ রুখতে ব্যস্ত থাকে বাংলাদেশের ডিফেন্স। ম্যাচের ৬২ মিনিটে আবারও গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। বাম দিক বাড়ানো বলে হেড করে বল জালে জড়ান ইয়াংগি। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। মাঝে হঠাৎ কিছু কাউন্টার অ্যাটাকে যায় বাংলাদেশ। তবে তা আটকে যায় অ্যাটাকিং থার্ডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo