সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ এএম

মোট পঠিত: ৩১৪

গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ইসরায়েলের

Babul K.
গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ইসরায়েলের
আন্তর্জাতিক

গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। ফলে বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট এ অবরোধ ঘোষণা করেন।

ইওয়াভ গ্যালান্ট বলেন, ‘গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, খাবার, গ্যাসসহ সবকিছুই বন্ধ থাকবে।’

এ দিকে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, সীমান্তবর্তী সম্প্রদায়ের ‘নিয়ন্ত্রণ’ তাদের হাতেই রয়েছে। হামাসের আর কোনো সদস্য যাতে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করতে না পারে তা ঠেকাতে ট্যাংক ও ড্রোন মোতায়েন করা হয়েছে।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে যুদ্ধ শুরু করে হামাস সদস্যরা। হামাসের অভিযান চালানোর সময় ইসরায়েলের সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ হাজার ৭৫১ মানুষ। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, চলমান সহিংসতায় গাজায় এক লাখ ২৩ হাজারের বেশি বাসিন্দা ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। এর মাঝেই পুরো উপত্যকায় বৃষ্টির মতো বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo