সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ অক্টোবর ২০২৩, ১১:০৬ পিএম

মোট পঠিত: ৩০৪

গাজায় প্রবেশ করল সাহায্য সামগ্রীর বহর

Babul K.
গাজায় প্রবেশ করল সাহায্য সামগ্রীর বহর
আন্তর্জাতিক

মিসরীয় রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গাজার উদ্দেশে বেশ কয়েকটি ট্রাক হামাস-ইসরায়েল যুদ্ধের ১৫তম দিনে সীমান্তের গেট অতিক্রম করছে। প্রায় ২৪ লাখ লোক অধ্যুষিত ফিলিস্তিনি ছিটমহলটি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রণ করে আসছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ নিতে দেশটি গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

হামাসের হামলায় প্রায় এক হাজার ৪০০ লোক নিহত হয় আর এর মধ্যে বেসামরিক লোকই ছিল বেশি। এছাড়া ইসরায়েল থেকে দুশ’রও বেশি লোককে জিম্মি করে নিয়ে যায় তারা।

এর জবাবে গাজা উপত্যকা ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী এবং প্রতিনিয়ত চালাতে থাকে বিমান হামলা। এই অভিযানে অবরুদ্ধ গাজার পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহের সব পথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। এর ফলে সেখানে তৈরি হয় ব্যাপক মানবিক সঙ্কট। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত চার হাজার ১৩৭ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।রাফাহ হলো গাজার পথে একমাত্র সংযোগ রুট যেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ নেই। তবে মার্কিন মধ্যস্থতায় দেশটি মিসর থেকে পণ্য সরবরাহের অনুমতি দেয়। মিসরীয় রেডক্রিসেন্টের ২০টি ট্রাক জাতিসংঘের বিভিন্ন সংস্থার সাহায্য পণ্য নিয়ে মিসরের টার্মিনালে পৌঁছে। এ সময় টার্মিনালের ফিলিস্তিনি প্রান্তে পৌঁছে ৩৬টি খালি ট্রেইলার। এসব ট্রেইলারে সাহায্য পণ্যগুলো বোঝাই করা হবে। এ সময় টার্মিনালের কাছে জাতিসংঘের দুটি যান এবং রেডক্রসের দুটি অ্যাম্বুলেন্সও দেখা যায়।এর আগে গত কয়েকদিন ধরে রাফাহর মিসরীয় প্রান্তে কার্গো বিমান ও ট্রাকে করে সাহায্যসামগ্রী জড়ো করা হয়। তবে এসবের কিছুই গাজায় পৌঁছানো যায়নি।গতকাল শুক্রবার রাফাহ সীমান্তের মিসরীয় এলাকায় সাহায্যসামগ্রী সরবরাহের কাজ দেখতে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পরিদর্শনে এসে তিনি বলেন, ‘এই ট্রাকগুলো কেবল ট্রাকই নয়, এগুলো হচ্ছে জীবন রক্ষাকারী উপাদান। এগুলো গাজার অসংখ্য মানুষের জীবন বাঁচাবে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo