সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

মোট পঠিত: ১২২

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স

Babul K.
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স
আন্তর্জাতিক


ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্সের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর আগে এ ঘোষণা আসে। সূত্র: বিবিসি।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই ফ্রান্সের প্রধান দাবি। তিনি বলেন, “আমরা চাই, পাশাপাশি দুটি রাষ্ট্র টিকে থাকুক— একটি ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, এবং অপরটি ফিলিস্তিন, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।”


মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ফ্রান্সের এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে। একইদিন ভোর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জনই গাজা শহরের বাসিন্দা।


প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে বৈশ্বিক সম্মেলন। এর আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব।


ফ্রান্সের আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা এবং সান মারিনোসহ একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর ফলে ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo