সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

মোট পঠিত: ৩৩০

ফের নৌযান শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

Babul K.
ফের নৌযান শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: নতুন মজুরির কাঠামো ঘোষণার দাবিতে ফের কর্মবিরতিতে যাচ্ছেন নৌযান শ্রমিকরা। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে যদি সরকার নতুন মজুরির কাঠামো ঘোষণা না করে, তবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের পর অর্থাৎ ২৫ তারিখ থেকে কর্মবিরতিতে যাবেন তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া।


শাহ আলম ভূইয়া বলেন, সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা গত ২৮ নভেম্বর কর্মবিরতি প্রত্যাহার করি। তখন বলা হয়েছিল, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে গেজেট জারি করা হবে। কিন্তু দুই মাস ২০ দিন পার হয়ে গেলেও সরকার মজুরি নির্ধারণে এখনও টালবাহানা করছে। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরির ঘোষণা না এলে, ওই দিন রাত ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।


উল্লেখ্য, নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ২৭ নভেম্বর থেকে সারাদেশে কর্মবিরতিতে যান নৌযান শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন লঞ্চের যাত্রীরা, বন্ধ হয়ে যায় নৌযানে পণ্য পরিবহনও। সংকট নিরসনে ২৮ নভেম্বর শ্রমভবনে মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রি-পক্ষীয় সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সে সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo