সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পিএম

মোট পঠিত: ৩৫৩

এ্যানিকে ডাকাতের মতো গ্রেপ্তার করেছে সরকার: মির্জা ফখরুল

Babul K.
এ্যানিকে ডাকাতের মতো গ্রেপ্তার করেছে সরকার: মির্জা ফখরুল
জাতীয়

এ্যানিকে ডাকাতের মতো গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করেছে, তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘তার (এ্যানীর) কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত। কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে, সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে।’সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় ও খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি খুব ক্ষোভের সঙ্গে জানাতে চাই, গত মধ্যরাত দুইটায় আমাদের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে যে বর্বর বা ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে, তাতে প্রমাণ করে যে এই সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে এ্যানীকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। এ সময় জামিন পাওয়া বিএনপি নেতাদের জেল গেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo