সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ আগস্ট ২০২৩, ০৮:৩৭ পিএম

মোট পঠিত: ৩৭৫

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

Babul K.
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব
খেলা

অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো চমক নয়, বরং সাকিব আল হাসানই অধিনায়ক হলেন। এখন থেকে তিন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।  শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নিজের বাসায় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার রাতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এক সপ্তাহ পর নিজেদের অধিনায়ক খুঁজে নিলো বিসিবি। এর আগে গত মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সভাপতি নাজমুল হাসান পাপনকে।

অধিনায়কত্বের দৌড়ে ছিলেন তিনজন। সাকিবের সঙ্গে আলোচনায় ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ অবধি বোর্ড বেছে নিয়েছে সাকিবকেই।  

এর আগেও দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০১১ সালে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ, সাকিবের নেতৃত্বেই সেটি খেলেছিল বাংলাদেশ। ওই বছরই জিম্বাবুয়ে সফরের পর নেতৃত্ব হারান তিনি। এরপর বাকি দুই ফরম্যাটে অধিনায়ক হলেও ওয়ানডেতে দায়িত্ব পাননি সাকিব। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডে তিনি নেতৃত্ব দিয়েছেন।  

সবমিলিয়ে এখনও অবধি বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর মধ্যে ২৩টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৬টি। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo