সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

মোট পঠিত: ৩৪১

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের বেড়েছে দাম ১৪৪ টাকা

Babul K.
এলপিজির ১২ কেজি সিলিন্ডারের বেড়েছে দাম ১৪৪ টাকা
ব্যবসা বানিজ্য

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এবার একলাফে সিলিন্ডার প্রতি ১৪৪ টাকা বেড়েছে। দাম বাড়ানোর ফলে চলতি সেপ্টেম্বর মাসে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের জন্য ১ হাজার ২৮৪ টাকা গুনতে হবে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই দাম আজ থেকেই কার্যকর হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, আগস্ট মাসে ১২ কেজি এলপিজির দাম ছিলো ১ হাজার ১৪০ টাকা। জুলাইয়ে এই দাম ছিলো ৯৯৯ টাকা। এখন বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি এলপিজির দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অন্যান্য ওজনের এলপিজির দামও।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৮৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৩৮ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৬০৫ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৭১২ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৯২৬ টাকা, ২০ কেজি ১ হাজার ১৪০ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২১০ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৪৫ টাকা এবং ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮১৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, কোনো পর্যায়ে নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করা যাবে না। ভোক্তা পর্যায়ে নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo