সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ পিএম

মোট পঠিত: ৩১৭

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Babul K.
এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস: মুন্সিগঞ্জের ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতরা হলেন, শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন। আহত হন আরও ২০ জন। 

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। যার কারণে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত দুজন এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo