সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

মোট পঠিত: ৩৭৭

এডিসি সানজিদার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে: আইজিপি

Babul K.
এডিসি সানজিদার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে: আইজিপি
আইন-আদালত

বারডেম হাসপাতালে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের ওপর রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন আগে হামলা করেছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বদুল্লাহ আল-মামুন বলেন, এই বিষয়টি যদি তারা আমাদের অভিযোগ আকারে দেন তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেব। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এছাড়া আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তে এ বিষয়টি উঠে এলে আমরা কর্তৃপক্ষকে জানাব।

এর আগে, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এডিসি সানজিদা আফরিন অভিযোগ করেন তার স্বামী আজিজুল হক মামুন আগে তাকে ও এডিসি হারুনের গায়ে হাত তুললেন। তখনই ঘটনাটি বড় হয়।

গত ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo