সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

মোট পঠিত: ১৪৫

দুর্গাপূজা ঘিরে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

Babul K.
দুর্গাপূজা ঘিরে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
জাতীয়

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় সবার সতর্ক থাকা জরুরি। এজন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে এবার প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, এবারের পূজায় এখন পর্যন্ত প্রতিমা ভাঙার ঘটনা তুলনামূলকভাবে কম এবং যেসব এলাকায় প্রতিমা ভাঙা হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।


উপদেষ্টা আরও বলেন, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর)। তার আগেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে এবং পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।


এ সময় মাদক নিয়ন্ত্রণ ইস্যুতেও কথা বলেন তিনি। তার ভাষ্যে, কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়াও বরিশাল ও বরগুনার সমুদ্রসংলগ্ন নৌরুট ব্যবহার করে দেশে মাদক প্রবেশ করছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল হয়ে আছে। সাম্প্রতিক সময়ে প্রচুর মাদক আটক হওয়ায় বাজারে এর দাম বেড়ে গেছে।


কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকরা ভবিষ্যতে আলু চাষে নিরুৎসাহিত হবেন, যার প্রভাবে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo