সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

মোট পঠিত: ৩০৪

দিল্লিতে ইসরাইলের দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিললো হুমকি চিঠি

Babul K.
দিল্লিতে ইসরাইলের দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিললো হুমকি চিঠি
আন্তর্জাতিক

দিল্লিতে অবস্থিত ইসরাইলের দূতাবাসের কাছে হওয়া বিস্ফোরণ ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। বিস্ফোরণের শব্দ শোনার পর ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াড সহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও সেখানে পৌঁছান।  দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি খালি জমিতে একটি হুমকি চিঠি খুঁজে পেয়েছে পুলিশ। ইসরাইলের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে লেখা সেই চিঠিটি একটি পতাকায় মোড়া ছিল। চিঠিটি পুলিশ জব্দ করেছে।  প্রমাণ হিসেবে আর কিছু মেলে কিনা সেই সন্ধানে গোটা  টিম এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান জারি রেখেছে। যে নমুনাগুলো মিলেছে সেগুলি  ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ  ।সূত্রানুসারে জানা যাচ্ছে, ওই এলাকায় লাগানো সিসিটিভি থেকে দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছেন তদন্তকারীরা। পাশাপাশি আশপাশের এলাকায় লাগানো আরও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।  এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ইংরেজিতে লেখা চিঠিটিতে গাজায়  ইসরাইলের হামলা এবং তার ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিতে দেখা গিয়েছে।

ইসরাইলের ডেপুটি দূত ওহাদ নাকাশ কাইনার একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, "মঙ্গলবার সন্ধ্যায় দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।

আমাদের সমস্ত কর্মীরা নিরাপদ। আমাদের কূটনীতিকরা নিরাপদ। দিল্লির স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমাদের নিরাপত্তা দল পূর্ণ সহযোগিতায় কাজ করছে ।"  গত ৭ অক্টোবর ইসরাইলের বুকে হামলা চালায় ফিলিস্তিনি  সশস্ত্র সংগঠন হামাস। প্রাণ হারান অন্তত দেড় হাজার মানুষ। পাল্টা প্রতিক্রিয়া জানায় ইসরাইলি ডিফেন্স ফোর্সেস । গত কয়েক মাসে বোমার আঘাতে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়ে গিয়েছে গাজা। মঙ্গলবারের বিস্ফোরণের পর মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় চাবাদ হাউসে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। ইহুদি কমিউনিটি সেন্টারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণ করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo