সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম

মোট পঠিত: ৩৩৬

ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

Babul K.
ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ আগস্ট) রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে এ অভিমত প্রকাশ করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে। এই আইন প্রয়োগের ধরন নিয়ে যুক্তরাষ্ট্র আগে থেকেই সমালোচনা করছিল। এখন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী?

জবাবে তিনি বলেন, বাংলাদেশের মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার সিদ্ধান্ত সংক্রান্ত খবরকে আমরা স্বাগত জানাই। আমরা অতীতে বলেছি, সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেপ্তারে ওই আইন ব্যবহার করা হয়েছে।

মার্কিন মুখপাত্র বলেন, এই আইন সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীদারকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করছে সরকার। সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভায় এটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। আলোচনার মাধ্যমে লেজিসলেটিভ (আইন প্রণয়ন) বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo