সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ আগস্ট ২০২৩, ০৫:১৭ পিএম

মোট পঠিত: ৩৬৩

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণ বাতিল করতে হবে: মির্জা ফখরুল

Babul K.
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণ বাতিল করতে হবে: মির্জা ফখরুল
জাতীয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে, সেজন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করেছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশী ও মানুষের সাথে প্রতারণা করার জন্য। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের মূল উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা করা, শুধু মোড়ক ব্যবহার করে ভিতরে সব ঠিক বাকশালের কায়েম করে যাচ্ছে।’ আজ মঙ্গলবার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশী ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একবারে কালো আইন, আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার সভা করেছি। আমরা এই আইনটাই সম্পূর্ণ বাতিল চাই। এটি দেশের মানুষের বিরুদ্ধে আইন, গণতন্ত্রের বিরুদ্ধে আইন, সাংবাদিকদের মুখ আটকে রাখার আইন।

বিএনপি মহাসচিব বলেন, সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশী ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদের জেল দিয়ে যাচ্ছে। দ্রুত বিচার করে রায় দেয়া হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo