সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৩ এএম

মোট পঠিত: ২৩৪

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

Babul K.
ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার
আইন-আদালত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অপসারিত মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মেয়র আতিককে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে পুলিশের তেজগাঁও বিভাগের একটি অফিসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হবে। 

আতিকুল ইসলাম মন্ত্রী পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। গত ১৯ আগস্ট তাকেসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। 

ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি তিনি ২০১৩-১৪ সাল মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ এবং গুলি করে হত্যার অভিযোগে শত শত মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগের দলীয় প্রধানসহ দলটির নেতাকর্মীদের আসামি করা হয়। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, উপদেষ্টাসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অনেকে পালিয়ে বিদেশে চলে গেছেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo