সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম

মোট পঠিত: ২০৫

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

Babul K.
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
শিক্ষা

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাইন্সল্যাব মোড়ে বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ কারণে নিউমার্কেট থেকে মিরপুর সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ থামলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক জানান, এখন পর্যন্ত শিক্ষার্থীরা কয়েক দফা সংঘর্ষে জড়ায়। প্রতিবার পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেছে। এসময় পুলিশের ওপরও হামলা চালায় ছাত্ররা।

এ ঘটনায় পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল রাতে ধানমন্ডিতে ঢাকা কলেজের মাসফিয়া (১৭) নামে এক শিক্ষার্থীকে কে বা কারা হামলা চালিয়ে আহত করে। তিনি ওই সময় কলেজ সংলগ্ন এলাকায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মাশফিয়াকে বেধড়ক মারধর করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় মাশফিয়াকে উদ্ধার করে দ্রুত ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়।

সেই ঘটনার জের ধরে আজ দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে যায় এবং তারা কলেজটির গেটে থাকা স্টিলের লোগোটি খুলে নিয়ে  আসে। এতে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হয়। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo