সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জুন ২০২৩, ০৪:৩২ পিএম

মোট পঠিত: ৫১৬

ঢাবির দুই হলে ছাত্রলীগের সংঘর্ষ

Babul K.
ঢাবির দুই হলে ছাত্রলীগের সংঘর্ষ
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার (১৭ জুন) গভীর রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুই হলে পৃথক সময়ে সংঘর্ষের সূত্রপাত হলেও মধ্যরাত পর্যন্ত দুই গ্রুপের উত্তেজনা চলছিল।

সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ্ হলের একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।

জানা যায়, সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের নামে বরাদ্দ রুম দখল করতে যায় শয়নের অনুসারীরা। আর শহীদুল্লাহ্ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা। এতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এরপর সূর্যসেন হলের অতিথি কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনার মীমাংসা করতে বৈঠকে বসেছেন।

ঢাবি ছাত্রলীগের নেতারা জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo