সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ মে ২০২৪, ০৭:২৭ এএম

মোট পঠিত: ৩১৭

দেশটা এখন মগের মুল্লুক: মির্জা আলমগীর

Babul K.
দেশটা এখন মগের মুল্লুক: মির্জা আলমগীর
রাজনীতি

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।


রবিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। আজ পল্টন থানায় করা মামলায় ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


ইশরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে  প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন–নিপীড়ন শুরু করেছে। মিথ্যা মামলায় বিএনপি নেতা–কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনও সে কর্মসূচির অংশ।


বিবৃতিতে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo