সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ অক্টোবর ২০২৩, ০১:৪৬ এএম

মোট পঠিত: ৩৫২

দেশে উচ্চশিক্ষিত বেকার ৮ লাখ, মোট ২৫ লাখ

Babul K.
দেশে উচ্চশিক্ষিত বেকার ৮ লাখ, মোট ২৫ লাখ
অর্থনীতি

দেশে প্রায় আট লাখ উচ্চশিক্ষিত নারী-পুরুষ বেকার বসে আছেন। বেকারের হার সবচেয়ে বেশি উচ্চশিক্ষিতদের মধ্যেই। দেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮২ হাজার। আর বেকারত্বের হার ৩ দশমিক ৫৩ শতাংশ। 

বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের শ্রমশক্তি জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জরিপে এই তথ্য উঠে এসেছে। তবে বেকারের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। 

বিবিএসের প্রতিবেদনেই বলা হয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার এখন ১২ শতাংশে পৌঁছেছে। 

প্রতিবেদনে বলা হয়, কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ব্যক্তিদের মধ্যে বেকার ১ শতাংশের একটু বেশি। সংখ্যার দিক থেকে এমন বেকার আছেন ১ লাখ ৫৩ হাজার। প্রাথমিকের গণ্ডি পেরোনোদের মধ্যে ১ দশমিক ৬৯ শতাংশ বা ৩ লাখ ২২ হাজার বেকার আছেন। 

জরিপ অনুযায়ী, মাধ্যমিক পাস করেছে এমন জনগোষ্ঠীর মধ্যে ২ দশমিক ৮২ শতাংশ বা ৭ লাখ ৩৯ হাজার বেকার। উচ্চমাধ্যমিক পাস করাদের মধ্যে বেকার ৪ দশমিক ৯৪ শতাংশ। 

জরিপ বলছে, এখন দেশে শ্রমশক্তিতে ৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার মানুষ আছেন। এর মধ্যে কাজে নিয়োজিত আছেন ৭ কোটি ৪ লাখ ৭০ হাজার মানুষ। সার্বিকভাবে কর্মজীবী নারী-পুরুষের মধ্যে ৪ কোটি ৫৬ লাখ ১০ হাজার পুরুষ এবং ২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার নারী।

প্রসঙ্গত, বেকার মানুষের পরিসংখ্যান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী বের করে বিবিএস। আইএলওর সংজ্ঞা অনুযায়ী, বিগত ৩০ দিনের মধ্যে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজ করার সুযোগ না পান, তাহলে তাকে বেকার হিসেবে ধরা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo