সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ এপ্রিল ২০২৫, ০৫:২৫ এএম

মোট পঠিত: ২৪১

দেশে ফিরে ফখরুল বললেন ‘নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে’

Babul K.
দেশে ফিরে ফখরুল বললেন ‘নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে’
রাজনীতি


চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার যে দাবি তারা জানিয়ে আসছেন, সেটা আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সমাধান হবে বলে আশা করছেন তারা। এছাড়া ঐক্যের মাধ্যমে সব সমস্যার সমাধান আসবে বলে মনে করেন তিনি।  


সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন হবে বলে জানানো হয়েছে।


তবে বিএনপি চায় সুনির্দিষ্ট তারিখ। এজন্য দলটি মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছে। এর মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে। আগামী বুধবার (১৬ এপ্রিল) বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাতের সময় পেয়েছে। সেখানে নির্বাচনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট আশ্বাস পাবে বলে দলটি আশা করছে।

এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন মির্জা ফখরুল। আগামী ১৬ এপ্রিল তিনিই বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo